শরণার্থীদের পাশে অস্ট্রিয়া-হাঙ্গেরি

প্রকাশঃ সেপ্টেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৯:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

শরনার্থীশরণার্থীদের জন্য নিজেদের দরজা খুলে দিল অস্ট্রিয়া। দেশটির সরকার বলছে, শরণার্থী ও অভিবাসীরা সেদেশে থাকতে পারবে বা তারা যদি চায় তাহলে তারা জার্মানিতেও যেতে পারবে। অস্ট্রিয়ার এই ঘোষণার পর, অভিবাসীদের অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দিতে বাস সেবা চালু করেছে হাঙ্গেরি।

শুক্রবার মধ্যরাত থেকেই শরণার্থী আর অভিবাসীদের অস্ট্রিয়া সীমান্তে পৌঁছে দিতে শুরু করেছে হাঙ্গেরি সরকারের তত্ত্বাবধানে চালু হওয়া এঈ বিশেষ বাসগুলো। এর আগে মরিয়া শরণার্থীরা পুলিশের লাইন ভেঙ্গে বেরিয়ে এসে, পায়ে হেটেই প্রধান সড়ক ধরে হাটতে শুরু করে। গন্তব্য অস্ট্রিয়া।

এই শরণার্থীদের সবচেয়ে বড় একটি অংশ এসেছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে। এই অভিবাসীদের গ্রহণ করতে অস্ট্রিয়া প্রস্তুত বলে, সেদেশের সরকারের একজন মুখপাত্র ঘোষণা দেয়। এই ঘোষণা দেয়ার পরপরই হাঙ্গেরি ঘোষণা দেয় যে, তারা শরণার্থীদের সীমান্তে পৌঁছে দেবে।

বুদাপেস্টে রেলস্টেশনে অপেক্ষা করে এবং পুলিশের সঙ্গে একটানা কয়েকদিন মুখোমুখি অবস্থানের পরও অস্ট্রিয়া বা জার্মানি যাবার অনুমতি পাননি এই শরণার্থীরা। বরং তাদেরকে রেজিস্ট্রেশন করানোর চেষ্টা করছিলো কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে, নিজেদের নাম নিবন্ধনের তোয়াক্কা না করেই তারা পায়ে হেঁটেই অস্ট্রিয়া সীমান্তের দিকে রওয়ানা দিয়েছে। এদের একজন বিবিসিকে বলেছেন, সীমান্তে না পৌছা পর্যন্ত তারা হাঁটতে থাকবেন।

এদিকে, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া, ইরান ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের মধ্য থেকে ইউরোপের প্রত্যেক দেশকেই সর্বোচ্চ দুইলাখ অভিবাসীকে স্থান দেয়ার জন্য তাগিদ দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। কিন্তু বাধ্যতামূলকভাবে শরণার্থীদের আশ্রয় দিতে রাজি নয় মধ্য ইউরোপের দেশগুলো। এসব দেশের মধ্যে রয়েছে পোল্যান্ড, চেক রিপাবলিকান, স্লোভাকিয়া ও হাঙ্গেরি। যদিও ওই প্রস্তাবের পক্ষে রয়েছে জার্মানি ও ফ্রান্স এবং ইউরোপীয় কমিশন।

 

 

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G