শাহজালালে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

140602082534শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় ৩৮ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ শফি কামাল (৩৫) নামে একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

সোমবার রাতে মুদ্রাগুলো মালয়েশিয়া পাচারের সময় কামালকে আটক করা হয়।

কামালের কাছ থেকে জব্দ করা মুদ্রার মধ্যে ১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়াল এবং ২০ হাজার দিরহাম রয়েছে।

শুল্ক গোয়েন্দা এবং তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, ইমিগ্রেশন করে ৫ নং বোর্ডিং গেট পার হবার সময় শফিককে সন্দেহ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়।

 

প্রতিক্ষন/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G