শাহজালালে স্বর্ণ ও গাজাসহ আটক পাঁচ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৯:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Hazrat-Shahjalal-Airportহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭২১ গ্রাম স্বর্ণ ও তিন কেজি গাজাসহ পাঁচজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
মঙ্গলবার দুপুর থেকে রাত অবধি অভিযানে তাদের আটক করা হয়। এপিবিএনের মিডিয়া অফিসার তানজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে সৌদি এয়ারলাইনস যোগে আবুল কালাম বিমানবন্দরে অবতরণের করেন। তিনি ক্যানোপির বাইরে ঘোরাফেরা করলে তার গতিবিধি সন্দেহ হয়। পরে তার থেকে ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা যায়।

বিকেলে দিকে দুবাই গামী আরেক যাত্রীকে ২ কেজি গাজাসহ আটক করা হয়। আটককৃতের নাম নুরুজ্জামান। পরে আরো একজনকে এক কেজি গাজাসহ আটক করা হয়।

আর রাতের দিকে আরো দু’জনকে আটক করে। আশরাফুল ইসলাম ও রুহুল আমিন নামে ওই দুইজনের কাছে যথাক্রমে ৩২১ ও ১০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G