শাহজালালে ৮০ ‍লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানি নাগরিক আটক

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ৬:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

atokনিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

প্রায় ৮০ ‍লাখ ভারতীয় রুপিসহ মোহাম্মদ ইমরান নামে এক পাকিস্তানি নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ থেকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়া উদ্দিন তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর৬৩২) সন্ধ্যায় ইমরান বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গ্রিন চ্যানেল অতিক্রমকালে ট্রলি স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার ইসরাত জাহান রুমা ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মাহবুবে খুদার নেতৃত্বে তার ওই ট্রলি থেকে পাঁচশ’ এবং এক হাজার নোটে প্রায় ৮০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটক ইমরানকে এখন কাস্টমস হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান কাজী জিয়া।

প্রতিক্ষণ/এডি/মনির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G