শাহাদাতের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ

প্রকাশঃ সেপ্টেম্বর ৭, ২০১৫ সময়ঃ ৮:৪১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

শিশুক্রিকেটার শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। শাহাদাতের বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি (১১) নিজে এ অভিযোগ করেছেন।

হ্যাপি বর্তমানে মিরপুর থানায় রয়েছেন। পুলিশ তাকে নির্যাতনের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান।

তিনি জানান, রোববার বিকেলে শাহাদাৎ মিরপুর থানায় একটি জিডি করেন; যাতে তিনি বলেন, তারা বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

এরপর তাকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হলে সেখানে হ্যাপি অভিযোগ করেন শাহাদাতের বাসায় তার উপর নির্যাতন চালানো হতো।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G