শিগগিরই তনু হত্যার রহস্য উদঘাটন হবে

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬ সময়ঃ ২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

asadujjaman

শিগগিরই তনু হত্যার রহস্য উদঘাটন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী তনু হত্যার বিষয়টি তদন্ত করে শিগগিরই উদঘাটন করা হবে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

শনিবার যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিধি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তনু হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন সন্তোষজনক ছিলো না বলে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত করা হয়েছে এবং রিপোর্ট যাই আসুক তা দেশবাসীকে জানানো হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে। তবে এই দু’একটি ঘটনা বিবেচনায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা বলা যাবে না’।

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G