শিশু ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৪:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম.

image15-610x330-e1406962284265সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় মো.সাইফুল ইসলাম প্রকাশ রাজিব নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন।

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় দিয়েছেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেসমিনা আক্তার রায়ের বিষয়টি জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৬ জুন নগরীর পাঁচলাইশ থানার মেয়র গলির একটি কলোনিতে সাত বছরের এক শিশু খেলতে গেলে তাকে ফুসলিয়ে স্থানীয় পাহাড়ে নিয়ে যায় সাইফুল। পরে সেখানে তাকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি কোনমতে পালিয়ে বাসায় ফিরে আসে।

এ ঘটনায় ওই বছরের ২৩ জুন পাঁচলাইশ থানায় ধর্ষিতা শিশুটির বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

২০১১ সালের ১৩ মার্চ আদালতে সাইফুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে মোট ১৩ জন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত এ রায় দেন।

প্রতিক্ষণ/এডি/নারায়ণ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G