শীতে ঘরের প্রাণ ফিরিয়ে আনতে

প্রকাশঃ জানুয়ারি ২৫, ২০১৫ সময়ঃ ৭:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

plant-01শীত মানেই এক প্রাণহীন সময় পার করা । ঘরে বাইরে সব জায়গায় এ সময় প্রাণের ছোঁয়া যেন থাকেই না। প্রকৃতিতে বিরাজ করা রুক্ষতা, মনের সতেজতাও যেন কেড়ে নেয়।

 

 

শুষ্ক এ মৌসুমে বাইরের প্রকৃতি হয়ে যায় বিরূপ, আর ঘরে তো সতেজ প্রাণের দেখা পাওয়া দায়। আর তাই ঘরে জীবন ফিরিয়ে আনতে ফুলের কিন্তুু জুড়ি নেই। সে কারণে ঘরের বিভিন্ন কোণে ফুল তো ঠাঁই পেতেই পারে।

 

এই শীতে আপনার ঘরকে জীবন্ত ও প্রাণবন্ত রাখতে, ফুল দিয়ে ঘর সাজানো ও ফুল বেশিদিন তাজা রাখার জন্য আজ থাকছে কিছু টিপস।
১. ফুলদানিতে অনেকদিন ধরে ফুল রাখার ফলে এক ধরনের দুর্গন্ধ হতে পারে। এ জন্য ফুলদানিতে পানি দিয়ে খানিকটা লবণ আর ভিনেগার মিশিয়ে সারারাত রেখে দিন। ফুলদানিতে দাগ পরিষ্কার করারও একটা ভালো উপায় এটি।
২. সেন্টার টেবিলে ফুল রাখলে ফুলদানিতে একটা বড় ফুল মাঝখানে রেখে পাশে ছোট ফুল গেঁথে দিন।

 

৩ ডাইনিং টেবিলের পিছনে দেয়াল থাকলে সবুজ পাতার ব্যাক গ্রাউন্ডে (ঝাউপাতা) ফুলগুলোকে ছোট থেকে বড় এভাবে সাজিয়ে রাখুন। আর্চিং করা দেয়ালে ফুলগুলো বাইরের দিকে ঝুলিয়ে দিতে পারেন।
৪ কাটা ফুল আরও বেশি সময় তাজা রাখতে চাইলে পানিতে আধ চা-চামচ লবণ মিশিয়ে দিন। খুব ভালো হয় যদি প্রতিদিন ফুলদানির পানি বদলাতে পারেন। না হলে অন্তত দুদিন পর পর পাল্টান।
৫. মাঝেমধ্যে ফুলের ডগা একটু ছেঁটে দিলেও ফুল অনেকদিন সজীব থাকে। ফুল সাজানোর জন্য ঘরে রাখতে পারেন ফ্লাওয়ার হ্যাঙ্গার। এতে জায়গারও সাশ্রয় হবে। কাটা ফুল ঠাণ্ডা জায়গায় রাখলে বেশিদিন সতেজ থাকে।
৬. টবে ফুলগাছ লাগালে চেষ্টা করবেন সেটিকে কোনো খোলা জায়গায় রাখতে। নিয়মিত পানি দেওয়া, সার দেওয়া, আগাছা পরিষ্কার করা—এগুলো আপনার রুটিনের মধ্যে অবশ্যই রাখবেন।

প্রতিক্ষণ/এডি/নিশাত তাছনিম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G