শুক্র-শনিবারেও একাদশে ভর্তি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
সরকারি ছুটির দিন শুক্র ও শনিবারেও কলেজ কর্তৃপক্ষ চাইলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। বৃহস্পতিবার ভর্তির শেষ দিন থাকলেও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি শিক্ষার্থীদের নানা ভোগান্তি জটিলতার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আজ বৃহস্পতিবার ভর্তির শেষ দিন হলেও কলেজ কর্তৃপক্ষ চাইলে শুক্র ও শনিবারও ভর্তি কার্যক্রম চালাতে পারে। প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের তারা ভর্তি করতে পারবেন।’
তিনি জানান, ৪ জুলাইয়ের মধ্যে প্রথম দফায় কোনো কলেজের শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা ও খালি আসনের সংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে নিশ্চিত করতে হবে।
প্রথম দফায় ভর্তির জন্য ১০ লাখ ৯৩ হাজার ৩৭৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ৬ জুলাই।
প্রতিক্ষণ/এডি/জুয়েল






















