শ্বাসরুদ্ধকর অবস্থায় জাতিঃ খালেদা

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৯:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaledaবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘মানুষের জান-মালের নিরাপত্তা দিতে এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’ দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তিনি গভীর শঙ্কা প্রকাশ করে বলেছেন যে, দেশে আইনের শাসনের অনুপস্থিতিতে-সমগ্র জাতি আজ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় নিপতিত হয়ে পড়েছে।

শনিবার দুপুর ও সন্ধ্যায় দুটি অপ্রীতিকর ঘটনার গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন প্রেরিত বিবৃতিতে বেগম জিয়া বলেন, সন্ধ্যায় জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে তার কার্যালয়ে কুপিয়ে হত্যা এবং অপর আরেকটি প্রকাশনী সংস্থা ‘শুদ্ধস্বর’ এর কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিন জনকে কুপিয়ে আহত করার ঘটনায় তিনি উদ্বিগ্ন ও শোকাহত।

তিনি এ ধরনের কাপুরোষোচিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন নিহত ফয়সাল আরেফিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G