সংকটকালে নিরুর বাঁশি বাজালে চলবে না

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৫:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bbbসংকটকালে নিরুর মতো বাঁশি বাজালে চলবে না বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ভালো ভায়োলিন বাজাতে পারেন। দেশ জ্বলবে আর আপনারা ভায়োলিন বাজাবেন- এটা তো হবে না। দেশ ও জনগণের এ সংকটকালে নিরুর মতো বাঁশি বাজালে চলবে না।’

মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে দলটির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে আয়োজিত জনসভায় বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন। জনসভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

জনসংহতি নেতা সন্তু লারমার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রেখে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সন্তু লারমা কী আগুন লাগায়নি। আপনি কী তার সঙ্গে শান্তির জন্য সংলাপ করেননি। আপনার পিতা কী পাকিস্তানীদের সঙ্গে আলোচনায় বসেননি। আপনি এত সহজে সবকিছু ভুলে গেলেন।’

বিকল্পধারার সভাপতি বলেন, ‘আলাপ তো আপনাকে এক দিন করতেই হবে। তবে এখন প্রশ্ন উঠেছে, আপনি শান্তির পক্ষে না বিপক্ষে। কথা বলা ছাড়া সংকটের কোনো সমাধান অতীতে হয়নি, এবারও হবে না।’

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘দেশ আজ মহাসংকটে, প্রায় গৃহযুদ্ধের কাছাকাছি। সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয় পাই, গৃহযুদ্ধ হলে কই যাব? শিক্ষা তো গোল্লায় গেছে। তাই আলোচনার কোনো বিকল্প নেই।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এটা কি গণতন্ত্র? কথা বলতে পারব না, চুপ করে থাকতে হবে। সরকার তো এখন মানসিক বিকারগ্রস্ত। কার নির্দেশে কাদের সিদ্দিকীর সামিয়ানা তুলে নেওয়া হল? সবাইকে হুকুমের আসামি করা হবে। অন্যের ঘরে আগুন দিলে নিজের ঘরেও তাপ লাগবে, শুধু সময়ের অপেক্ষা।’

তিনি বলেন, ‘জালিমশাহী টিকতে পারেনি। পাড়ায় পাড়ায় শান্তি কমিটি করলেন, বাঁশিতে ফু দিলেন, কি হলো? গণতন্ত্র মানুষের অন্তরে। অচিরেই সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনুন।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, যুব নেতা হাবিব উন নবী সোহেল প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G