“সংকল্পে অটুট থাকবো” আহমেদুর রশীদ টুটুল
প্রতিক্ষণ ডেস্ক
ঢাকায় এক সপ্তাহ আগে দুর্বৃত্তদের হামলায় আহত প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের সত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল বলেছেন ওই হামলা তার ব্যক্তিগত জীবনকে থমকে দিয়েছে কিন্তু তারপরেও তিনি তার সংকল্পেই অটুট থাকবেন।
এক সাক্ষাৎকারে তিনি অবশ্য বলেন তার পরিবার, বন্ধু, আত্মীয়স্বজন- সবাই আতঙ্কগ্রস্ত তার নিরাপত্তা নিয়ে তারা শঙ্কিত।
“ আমিও আমার সংকল্পে অটুট। কিন্তু কাজের যে পরিবেশ দরকার সেটা তো আমি একা তৈরি করতে পারবোনা। কোন কোন জায়গার সাপোর্ট দরকার সেটা সবাই জানেন। সেটি পেলে নিশ্চয়ই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। ”
আতঙ্ক বা নিরাপত্তাহীনতার কারণে নিজের কাজের ক্ষেত্রে কোন পরিবর্তন আসবে কি-না এমন প্রশ্নের জবাবে বলেন, “ আমার চিন্তায় ও কাজে পরিবর্তন আসবেনা। কাজের স্টাইলে হয়তো পরিবর্তন আসতে পারে। আমি তো নতুন করে কাজ করছিনা। অনেক দিন থেকে করছি”।
প্রতিক্ষণ/এডি/বিএ


















