সংসদ সদস্যকে হত্যা চেষ্টা

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০১৫ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৪ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক

hottaঈদের নামাজে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে আহত হন রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। এটি একটি হত্যার প্রচেষ্টা বলে, মামলা দায়ের করেছে মিঠাপুকুর থানা পুলিশ। রবিবার ভোরে ঐ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে রংপুর-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান তার গ্রামের বাড়ী রংপুরের মিঠাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামে বক্তব্য রাখতে গিয়ে মাইকের তারের সঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে রংপুর সিএমএইচ নিয়ে ভর্তি করে।

মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান,  ঐ ঘটনার পর মিঠাপুকুর থানা পুলিশ তদন্ত শেষে এসআই এস এম আব্দুর রাজ্জাক বাদী হয়ে মাইকের অপারেটর মো. আরিফুল ইসলামসহ (৩২) তিনজনকে আসামি করে মিঠাপুকুর থানায় একটি হত্যা প্রচেষ্ঠা মামলা দায়ের করেন। পুলিশ রবিবার ভোরে মামলার আসামি মাইকের অপারেটর মো. আরিফুল ইসলামকে গ্রেফতার করে। তাকে মিঠাপুকুর থানায় পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার দুপুরে রংপুর পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পিপ্এিম, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) রংপুরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল ফারুকসহ পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গ্রেফতার হওয়া মাইক অপারেটর মো. আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনাস্থল মিঠপুকুরের ফরিদপুর গ্রাম পরিদর্শন করেন। তারা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন। মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন।

 

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G