সফট ড্রিঙ্কসে শুধুই ক্ষতি !
প্রতিক্ষণ ডেস্ক :
সোডা বা সফট ড্রিংসের প্রতি আসক্তি নেই এমন মানুষ পাওয়া দায়। কিন্তু এর উপকারীতা বা ক্ষতি কতটুকু তা কি জানা আছে। তা জানলে হয়তো আপনি নিজেও চমকে উঠবেন।
প্রতি ১০ সেকেন্ডে একজন করে মানুষ মারা যাচ্ছে ডায়াবেটিস এর কারণে। আপনি কি জানেন একটি সোডার ক্যানে প্রায় ৪০ গ্রাম সুগার, ১৫০ ক্যালরিস, ৩০-৫৫ এমজি ক্যাফাইন এবং বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল খাবার রঙ ও সিরাপ থাকে।
আপনি যখন এটি পান করছেন তখন এর স্বাদ আপনার অনেক ভালো লাগলেও এর ক্ষতির পরিমান আপনি কল্পনাও করতে পারবেন না।
এই অসহ্য গরমে আমরা হরহামেশাই কোমল পানিও পান করছি। ফলে তাৎক্ষণিক কোন ক্ষতির পরিমান আমাদের সামনে না এলেও ভবিষ্যতে এটি আমাদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। এর ক্ষতি নিয়ে হয়তো ইতোমধ্যে ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছেন। কিন্তু তাতে কি, আপনাকে তো পান করতেই হবে। কারণ আমরা রীতিমত আসক্ত হয়ে পড়েছি।
প্রতিদিন ১টি করে কোমল পানিও পান করলে ডায়াবেটিস হবার সম্ভাবনা প্রায় ২৫% বেড়ে যায়। অনেকেই বলে এটি বংশগত রোগ কিন্তু তারমানে এই না যে আপনার বংশে যদি কারোর এই রোগ না থাকে তবে আপনার হবে না।
২০০০ সালের দিকেও ইউএসতে দেখা গেছে যে, গড়ে প্রায় ১ থেকে ২ টি বাচ্চার ডায়াবেটিস এবং কালার ব্লাইন্ড ধরা পড়েছে। এছাড়াও বাচ্চাদের আরও অনেক সমস্যা হতে পারে যেমন, দাঁতের সমস্যা, অস্বাভাবিক ভাবে ওজন বৃদ্ধি, খাবারের প্রতি অনীহা, সবথেকে মারাত্মক হল এটির প্রতি আসক্ত হয়ে পড়া।
প্রতিক্ষণ/এডি/নুর


















