সবচেয়ে বড় নারী নির্যাতক বিল ক্লিনটন

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

trumpযুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিশ্বের সবচেয়ে বড় একজন নারী নির্যাতক বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, নারী ইস্যুতে হিলারি ক্লিনটন আমাকে সত্যি বেশ আঘাত করছেন। নারীরা হিলারিকে পছন্দ করেন না। এটা আমি সব সময় দেখে আসছি। আমাকে তার (হিলারি) স্বামী সম্পর্কে কথা বলতে হবে। তিনি বিশ্বের সবচেয়ে বড় একজন নারী নির্যাতক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের দ্বিতীয় মেয়াদে (১৯৯৭-২০০১) হোয়াইট হাউসের স্টাফ মনিকা লিউনস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বিল ক্লিনটন। এ নিয়ে সে সময় তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G