সবাইকে ছেড়ে গেলেন শিল্পী লাকী আখন্দ

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৭ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ অপরাহ্ণ

প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকী আখন্দ মারা গেছেন। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আরমানিটোলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাই… রাজিউন) কিংবদন্তী এ সুরস্রষ্টা। লাকী আখন্দ একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর। লাকী আখন্দের মেয়ে মামিন্তি ও স্ত্রী মরিয়ম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গুণী এ শিল্পীর সংগীতায়জনে করা বিখ্যাত গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, এই নীল মনিহার, আবার এলো যে সন্ধ্যা, আমায় ডেকো না, মামনিয়া, আগে যদি জানতাম, হৃদয় আমার প্রভৃতি।

জানা গেছে, বিকেলে আরমানিটোলার বাসায় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. নিজামউদ্দিনের বরাত দিয়ে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিএসএমএমইউ ভিসি জানান, লাকি আকন্দ বিএসএমএমইউতে চার দফা ভর্তি ছিলেন। সর্বশেষ গত ১০দিন আগে তাকে হাসপাতাল থেকে রিলিজি দেয়া হয়।

অনেক দিন ধরেই মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন জনপ্রিয় এ শিল্পী। ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে ফেরেন তিনি। সেখানে কেমোথেরাপি নেয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল তার। একই বছরের জুনে আবারও থেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে পরে আর সেখানে যাওয়া হয়ে উঠেনি।

গেল আড়াই মাস যাবত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লাকী আখন্দ। কয়েকদিন আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার দুপুর থেকে আবার অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যার দিকে সবাইকে ছেড়ে গেলেন তিনি।

 

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G