সবার দৃষ্টি খালেদার গুলশান কার্যালয়ে

প্রকাশঃ মার্চ ১৩, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khaleda karjaloyদাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে হরতাল-অবরোধে সহিংসতা বন্ধে কঠোর থেকে কঠোরতর হচ্ছে সরকার।

এ অবস্থার মধ্যে আজ শুক্রবার সংবাদ সম্মেলন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

টানা ৬৭ দিন নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকা খালেদা জিয়ার এটি দ্বিতীয় সংবাদ সম্মেলন।

এর আগে গত ১৯ জানুয়ারি সর্বশেষ সংবাদ সম্মেলন করেছিলেন খালেদা জিয়া। লাগাতার অবরোধ-হরতালের মধ্যেই আজ নতুন কোন কর্মসূচি ঘোষণা করবেন কি না তা এখনো স্পষ্ট নয়।

এদিকে বিএনপি চেয়ারপারসনের সংবাদ সম্মেলন নিয়ে দলের দায়িত্বশীল কোন নেতা এখনো মুখ খুলেননি। এমনকি শীর্ষস্থানীয় নেতারাও আজকের সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানেন না।

তাই দেশের চলমান পরিস্থিতিতে খালেদা জিয়া আজ কী কর্মসূচি দেবেন সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে সবার দৃষ্টি এখন গুলশান কার্যালয়ে।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G