সম্পূরক বাজেট পাস

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৯:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ অপরাহ্ণ

Sampurok২০১৪-১৫ অর্থ বছরের ৯ হাজার ৫০৮ কোটি ৫৭ লাখ ১২ হাজার টাকা সম্পূরক বাজেট সংসদে পাস হয়েছে ।

মঙ্গলবার রাতে সরকারি ও বিরোধী দলের সমর্থনে এ বাজেট পাশ হয়। সম্পূরক বাজেটের হিসাব নিয়ে সরকারি দলের দু‘একজন সদস্য তীব্র সমালোচনা করলেও বাজেট পাস করতে সমর্থন দিয়েছেন।

বাজেটে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এবার সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে পরিকল্পনা বিভাগে। এ বিভাগে বরাদ্দ ১ হাজার ৮১৯ কোটি ৯৬ লাখ ৪৫ হাজার টাকা। এর পরেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ ছিলো ১ হাজার ৫৩৭ কোটি ২৪ লাখ ২৯ হাজার টাকা। এক হাজার ৪২৩ কোটি ৬৯ লাখ ২৩ হাজার টাকা নিয়ে বাজেট বরাদ্দে তৃতীয় অবস্থানে রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

সম্পূরক বাজেটে মন্ত্রণালয় ও বিভাগসহ ২৭টি মঞ্জুরি দাবির উপর ১৭১টি ছাঁটাাই প্রস্তাব দেওয়া হয়। ছাঁটাই প্রস্তাবে ৮ জন সদস্য তাদের যুক্তি তুলে ধরার চেষ্টা করেন। কণ্ঠভোটে তাদের ছাঁটাই প্রস্তাব নাকচ হয়ে যায়। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সম্পূরক বাজেট পাসের জন্য ভোট দেন। এরপর সরকারি দল ও বিরোধী দলের উপস্থিতিতে সর্বসম্মতক্রমে সম্পূরক বাজেট (২০১৪-১৫) পাস হয়।

পাসকৃত সম্পূরক বাজেটে খরচের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ হাজার ৩৭২ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার টাকা। পঞ্চম স্থানে রয়েছে প্রতিরক্ষা ১ হাজার ২৭১ কোটি ১৭ লাখ ৫৫ হাজার টাকা।

সমাপনী বক্তব্যে অংশ নিয়ে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, সম্পূরক বাজেটের বিবৃতিতে বিভিন্ন প্রকল্পে ব্যয়ের বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। তবে অন্যান্য বইয়ে প্রত্যেকটি প্রকল্পে ব্যয় বিস্তারিত নামসহ তুলে ধরা হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G