সময় প্রকাশনের প্রকাশককে হত্যার হুমকি

প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ১১:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

humkiজাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনকে কুপিয়ে জখমের পরদিন এবার হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন সময় প্রকাশনের স্বত্বাধিকারী। প্রকাশক ফরিদ আহমেদ বলেন, রোববার সকাল ১০টার দিকে তার মোবাইল ফোনে এসএমএম পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়।

“০১৭২১-৪২৫০০৮ নম্বর থেকে একটি এসএমএম এসেছে। তাতে লেখা আছে, ‘নাস্তিকদের অনেক ব্ই ছেপেছ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আল-আহারার ইউকে।”

হুমকি পাওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন জানিয়ে ফরিদ বলেন, “পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। বন্ধুদের সঙ্গে আলোচনার পর কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেব।”

শনিবার রাজধানীর লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের এক প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এর কয়েক ঘণ্টার মধ্যে শাহবাগে জাগৃতি প্রকাশনীর ফয়সল আরেফিন দীপনকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।
প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G