সরকারের প্রতি বিএনপির হুঁশিয়ারি

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

BNPদলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় সতর্ক হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। তা না হলে এর পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ সতর্কবার্তা উচ্চারণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে পঞ্চম দিনের মতো প্রচারণায় নেমে টানা চতুর্থ দিনে হামলার শিকার হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর।

বুধবার বিকেল ৫টার দিকে প্রচারণা চালাতে বিএনপি নেত্রীর গাড়িবহর রাজধানীর বাংলামোটর এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে একদল যুবক এই হামলা চালায়।

এ সময় তার গাড়িবহরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর চালানো হয়। হামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী-সিএসএফের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G