সাঁড়াশি অভিযানঃ চট্টগ্রামে আটক ২৮২

প্রকাশঃ জুন ১৫, ২০১৬ সময়ঃ ১:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Ctg-Polish

চট্টগ্রামে পঞ্চম দিনের মত সাঁড়াশি অভিযানে পুলিশ গত ২৪ ঘণ্টায় জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীসহ ২৮২ জনকে আটক করেছে। এসময় দুটি দেশীয় তৈরী বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত টানা অভিযানে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. রেজাউল মাসুদ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় অভিযানে বিভিন্ন উপজেলা থেকে মোট ২০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জামায়াত-শিবিরের ৮ নেতা-কর্মী রয়েছে।

এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৮২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে বিশেষ অভিযানে ৪৩ জন আসামিকে আটক করা হয়। এসময় ২ হাজার ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G