সাংবাদিকতায় আসছে ড্রোন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ১০:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৮ পূর্বাহ্ণ

আইটি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

drone_camera

বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো সাংবাদিকতায় ড্রোন ব্যবহারের কার্যকারিতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে নিউ ইয়র্ক টাইমস, এনবিসিসহ বেশ কিছু সংবাদমাধ্যম।

মূলত যেসকল স্থানে সংবাদ কর্মীরা গিয়ে তথ্য সংগ্রহ করতে সমর্থ হন না, সেসকল স্থানে পাঠানো হবে ড্রোন। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় সবচেয়ে বেশি কাজে লাগবে এই বিশেষ ধরণের ‘আনম্যানড এয়ারক্রাফ্ট সিস্টেম’ (ইউএএস)।

১০টি সংবাদমাধ্যমের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ ইতোমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করেছে। আর এই প্রকল্পের কারিগরি দিক তদারকি করছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্টেট ইউনিভার্সিটি।

এই গ্রুপে থাকা অন্যান্য সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে গেটি ইমেজেস, ইডব্লিউ স্ক্রিপস কোম্পানি, এএইচ বেলো, সিনক্লেয়ার ব্রডকাস্ট গ্রুপ, অ্যাডভান্স পাবলিকেসন্স, অ্যাসোসিয়েটেড প্রেস, গ্যানেট এবং ওয়াশিংটন পোস্ট।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G