সাংবাদিকদের জন্য ইসির নিষেধাজ্ঞা

প্রকাশঃ ডিসেম্বর ২২, ২০১৫ সময়ঃ ১০:২২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

electionপ্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোট কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান ২৩৪টি পৌরসভার রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দেয়ার জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
 
পৌরসভা নির্বাচনে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে উক্ত চিঠিতে সাংবাদিকদের পাঁচটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। নির্দেশনাগুলো হলো: ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, কোনো প্রকার নির্বাচনী উপকরণ স্পর্শ বা অপসারণ করা থেকে বিরত থাকবে, সাংবাদিকরা ভোটে প্রার্থী বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে যে কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে এবং নির্বাচন অনুষ্ঠানে সহায়তার জন্যে সংবিধান, নির্বাচনী আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেন।

এছাড়াও পৌরসভা নির্বাচনের সংবাদ সংগ্রহে ইসির সরবরাহ করা কার্ডের পিছনে যে নির্দেশনা রয়েছে তা অনুসরণের অনুরোধও জানানো হয়। এ প্রসঙ্গে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, সাংবাদিকদের জন্য কোনো কড়াকড়ি নেই। সংবাদ সংগ্রহে আমরা আগের নির্দেশনাগুলোই অনুসরণের পরামর্শ দিয়েছি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G