সাংবাদিক আওলাদ হোসেন আর নেই

প্রকাশঃ অক্টোবর ২, ২০১৫ সময়ঃ ৯:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

awladদেশের প্রথিতযশা বিনোদন সাংবাদিক আওলাদ হোসেন আর বেঁচে নেই। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ হোসেন দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি জীবনের শেষদিন পর্যন্ত `ফিল্ম জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ` এর সভাপতি পদে দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে আওলাদ হোসেন স্ত্রীসহ শাহবাজ হোসেন মুন ও অপরাজিতা হোসেন মীম নামে দুই সন্তান রেখে গেছেন। ছেলে ও মেয়ে দুজনেই বর্তমানে বাংলাদেশ মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন।

দেশের বিনোদন সাংবাদিকতার তথ্যব্যাংক হিসেবে খ্যাত আওলাদ হোসেনের মৃত্যুতে শোবিজ সংশ্লিষ্ট সকলের মাঝে নেমে আসে শোকের ছায়া। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে জাগো নিউজের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G