সাউথ ক্যারোলিনায় হিলারির জয়

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ৯:৪৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

hillaryযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বড়  ধরনের জয় পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।

৪৭ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হিলারি। হিলারি পেয়েছেন ৭৩ দশমিক ৫ শতাংশ এবং তার প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্স পেয়েছেন মাত্র ২৬ শতাংশ ভোট।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে, মূলত আফ্রিকান-আমেরিকানদের সমর্থনেই জয় পেয়েছেন হিলারি ক্লিনটন। এর আগে নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডার্সের কাছে হেরেছিলেন হিলারি। আর আইওয়া ও নেভাডায় জয় পেয়েছিলেন তিনি।

বার্নি স্যান্ডার্স ভোটের ফল গ্রহণ করে হিলারিকে অভিনন্দন জানিয়েছেন । তবে লড়াই চালিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এদিকে, জয়লাভের পর দেওয়া ভাষণে হিলারি ক্লিনটন পরবর্তী প্রাইমারিগুলোতে প্রতিটি ভোটের জন্যে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

পহেলা মার্চ সুপার টিউসডেতে এগারটি অঙ্গরাজ্যে প্রাইমারি অনুষ্ঠিত হবে। এর ফলাফলের ওপর নির্ভর করছে ডেমোক্র্যাটদের মধ্যে কে মনোনয়ন পাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G