সাকা’র আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

salauddinমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। ১টার দিকে শুনানির পর রোববার পর্যন্ত কার্যক্রম মুলতবি করা হয়।

শুনানিতে বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে সাকা চৌধুরীর পক্ষে পেপারবুক পাঠ করে শুনান তার আইনজীবী অ্যাডভোকেট এস এস শাহজাহান। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার আদালতে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে আপিল শুনানি শুরু করেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

২০১৩ সালের ১ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G