‘সালাহ উদ্দিনের সন্ধানে তৎপরতা চলছে’

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ৩:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

igpবিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার বা আটক করেনি, তবে তাকে খুঁজে বের করার সব ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি এ কে এম শহিদুল হক।

টাঙ্গাইলে শুক্রবার দুপুরে কমিউনিটি পুলিশিং জেলা সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, জনগণ বোমা মেরে, মানুষ হত্যা, গাড়ি ভাংচুর হরতাল অবরোধ পছন্দ করে না। এজন্য আজ দেশের কোথাও হরতাল অবরোধ নেই। যারা নাশকতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নাশকতাকারীদের জনগণ প্রত্যাখান করেছে। ফলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।

আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী গ্রেফতার বিষয়ে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কাউকে ছাড় দেয়া হবে না। আসামীদের গ্রেফতারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

সমাবেশে জেলার ১২টি উপজেলা থেকে কয়েক হাজার পুলিশিং কমিটির সদস্যরা অংশ গ্রহন করেন।

প্রতিক্ষণ/এডি/বাদল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G