সিটি নির্বাচনে সেনা চায় বিএনপি

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ৫:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

BNP_Leaders_at_EC_895459622ঢাকা–চট্টগ্রাম সহ তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও জমির উদ্দিন সরকারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করে এ দাবি জানান।

এছাড়া নয়াপল্টনের বন্ধ করে রাখা কেন্দ্রীয় কার্যালয় খুলে দেযা এবং বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পুলিশি হয়রানি না করারও আহবান জানায় ওই প্রতিনিধি দলটি।

বুধবার বিকেলে নির্বাচন  কমিশনে বৈঠক শেষে বেরিয়ে ‍অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানান তারা।

এ সময় হান্নান শাহ বলেন, মূলত ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে  দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও করণীয় বিষয়ে  ইসি কমিশনারের সঙ্গে আলাপ হয়েছে। আর আমরা সুষ্ঠু নির্বাচন সম্পাদনে সেনাবাহিনীর হস্তক্ষেপ চেয়েছি।সিইসি আমাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন।

প্রসংগত, এর আগে ৩টায় প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশ করে।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G