সিরিয়া সংকট সমাধানে নিরপেক্ষ নির্বাচন

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতিসংঘসিরিয়ার সংকট সমাধানে সকলের সম্মতিক্রমে একটি মুক্ত নির্বাচন করার লক্ষ্যে শান্তি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। দেশটির ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করবে সেখানকার জনগণ বলে মনে করছেন বিশ্বনেতারা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদিত ওই প্রস্তাবে বলা হয়েছে, সিরিয়ার ভবিষ্যৎ প্রশ্নে সেদেশের নাগরিকরাই সিদ্ধান্ত নেবে।তাই জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী ১৮ মাসের মধ্যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে বলে জানা যায়।

সিরিয়ার সাধারণ নাগরিকদের উপর হামলা বন্ধ করতে দেশটির সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে ।জানুয়ারীতে উভয়পক্ষকে নিয়ে শান্তি আলোচনা শুরু হবে।

কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ কি হবে- তা পরিষ্কার নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এই প্রস্তাব কার্যকর হলে সন্ত্রাসীরা আর সুযোগ নিতে পারবে না এবং রাজনৈতিকভাবেই সিরিয়ায় পরিবর্তন হবে। এই শান্তি প্রক্রিয়ায় ইসলামিক স্টেট বা তাদের সহযোগী কোনো দল অংশ নিতে পারবে না।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের একজন মুখপাত্র জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তার সরকার শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুতি নেবে। কিন্তু বিরোধী দলের পক্ষে কে সরকারের সঙ্গে আলোচনায় আসবে, সেটি তারা আগে জানতে চায়।

প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যতের বিষয়ে বিশ্বনেতাদের কিছু বলার থাকতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

যদিও যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশের দাবি, শান্তি প্রক্রিয়ার এক পর্যায়ে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।
খবর:বিবিসি

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G