সিলেটে আটক ৩৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্র্রতিক্ষণ ডটকম

shyletসিলেট মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত নেতাসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া)রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃতদের মধ্যে বিএনপি ও জামায়াতের ছয় নেতাকর্মী রয়েছেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা প্রতিক্ষণকে জানান, জেলায় বিশেষ অভিযানে জকিগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা জামায়াতের সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্করসহ ২৭ জনকে আটক করা হয়।

আটকদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G