সিলেটে সড়ক দূর্ঘটনায় দম্পতি নিহত

প্রকাশঃ জুন ৭, ২০১৬ সময়ঃ ১২:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

Sylhet20160417030246

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ সকালে এই দূর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় তাদের একটি সন্তানও গুরুতর আহত হয়েছে। তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস (৪০) ও তার স্বামী স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অজিত রায় (৫৫)। তাদের বাসা মেজরটিলা নিপবন আবাসিক এলাকায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা জানান, সকাল পৌনে ৯টার দিকে রং সাইড দিয়ে আসা একটি প্রাইভেট কার নগরীর টিলাগড় ঈদগাহ’র একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

এ ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেছে। তবে, চালককে ধরিয়ে দিতে পুলিশ গাড়ির মালিককে আটক করেছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G