সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩

প্রকাশঃ মে ২, ২০১৫ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৬ অপরাহ্ণ

bojropatসুনামগঞ্জে তাহিরপুর উপজেলার কোনারছড়া গ্রামে বজ্রপাতে গৃহবধূসহ তিন জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- দিরাই উপজেলার উর্ধাানপুর গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল কাদের (১৮), আব্দুল বাছিতের স্ত্রী রাশেদা বেগম (৪০) ও মাহতাবপুর গ্রামের মৃত শচীন্দ্র দাসের ছেলে হরিবক্ত দাস (৪৫)।

স্থানীয়রা জানায়, সকালে ভাটিপাড়া গ্রামের পাশে কালিগুটা হাওরে ধান কাটতে যান কাদের ও হরিবক্ত। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এদিকে বাড়ির আঙ্গিনায় কাজ করা সময় বজ্রপাতে মারা যান রাশেদা বেগম।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলম বজ্রপাতে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G