সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ‍নিহত এক

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

1412838401road-accident-2সুনামগঞ্জের ছাতকে ট্রাক খাদে পড়ে দুদু মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন। শনিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে চরমমহল্লা-জাউয়া সড়কের চরমাধব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুদু মিয়ার বাড়ি উপজেলার ছোটবেয়াই গ্রামে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, দুপুরে চরমমহল্লা থেকে গাছ বোঝাই একটি ট্রাক জাউয়া বাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি চরমাধব এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুদু মিয়ার মৃত্যু হয়। এসময় ট্রাকে থাকা আরো তিনজন আহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুণ অর রশীদ চৌধুরী  জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G