সোহেল তাজ ও ডাবলু বেয়াই হলেন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৯ সময়ঃ ১০:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১২ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুর মেয়েকে বিয়ে করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদকে। তাই এখন থেকে সোহেল তাজ ও বদিউজ্জামান ভূঁইয়া সম্পর্কের দিক থেকে বেয়াই।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ।

তিনি লিখেছেন, ‘আমি সবার সাথে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে (মা. কঙ্কা করিম) ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) গতকাল শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে।

লাবিবা জামান পেশায় আইনজীবী এবং তার পিতা ড. বদিউজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)। আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্ৰা সুন্দর, সুখী ও শান্তিময় হয়।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G