সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশির ‍মৃত্যু

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৬ সময়ঃ ১০:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

ডডডডড

সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকার একটি সোফা কারখানায় আগুন লেগে ৪ বাংলাদেশী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। তারা হলেন, উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের  সৈয়দ আলীর  ছেলে  শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্ল‍া (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

বুধবার বিকেলে কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই পুড়ে তাদের মৃত্যু হয়।

এদিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G