সৌদিতে মসজিদে হামলা, নিহত ৫

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ৭:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

saudiসৌদি আরবের পূর্বাঞ্চলের একটি মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীদের হামলা অন্তত ৫ নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৭ জন। মসজিদটি শিয়া মতাদর্শী অধ্যুষিত এলাকায় অবস্থিত বলে জানা গেছে।

শুক্রবার পূর্বাঞ্চলের গভর্নরেট আল আশার ইমাম রিদা মসজিদে জুমার নামাজের পর এ হামলা চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। বন্দুকধারীর হামলার আগে কয়েক দফায় বিস্ফোরণ হয়। এ হামলার দায় তৎক্ষণাৎ কেউ স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, মসজিদের আঙিনায় প্রথমে গুলি ও পরে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বন্দুকধারী কয়েকজনকে ধরে ফেলে স্থানীয় যুবকরা। এ সময় হামলাকারীদের গণপিটুনি দেওয়া হয়, তবে তাঁরা বেঁচে আছেন।

রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের আল আহসা প্রদেশে মূলত শিয়া সম্প্রদায়ের লোকদের বাস। এই অঞ্চলের অধিবাসীরা পাঁচ বছর আগে থেকে সৌদি রাজতন্ত্রের নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। সম্প্রতি ইরানের সঙ্গে সৌদি আরবের দ্বন্দ্বের কারণে ওই অঞ্চলে শিয়া বিক্ষোভ আরো জোরদার হয়েছে।

উল্লেখ্য,গত বছরে সৌদির দুটি মসজিদে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলা চালানোর পর সৌদির পূর্বাঞ্চলে আগে থেকেই সতর্কতা বিরাজ করছিল। তার মধ্যেই এ ঘটনা ঘটল। গত আগস্ট মাসে দক্ষিণ-পশ্চিম সৌদির একটি মসজিদে হামলার পর ১৫ জন নিহত হন। মে মাসে একজন আত্মঘাতী বোমা হামলাকারী পূর্বাঞ্চলের আল-কাদেহ গ্রামের আরেকটি মসজিদে হামলা চালালে ২১ জন নিহত হন।

 

 

প্রতিক্ষণ/ এডি/ এল জেড

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G