সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

প্রকাশঃ জুন ২৫, ২০১৭ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ অপরাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এল এ আনন্দের ঈদ। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে।

প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে রাজধানী রিয়াদের জাতীয় ধিরা মসজিদে । এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা।

শনিবার সৌদি, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর উদযাপন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

এদিকে, বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদ। আর চাঁদ না দেখা গেলে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলিমরা।

তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গেল ৮৮ বছর ধরে এসব গ্রামের অধিকাংশ মুসলমান সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G