সৌদি রাষ্ট্রদূতের বাসায় বিএনপি প্রতিনিধি দল

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বিএনপিসৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের বাসায় গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে গুলশান ২-এ ৫০ নম্বার রোডস্থ রাষ্ট্রদূতের বাসায় যায় বিএনপি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ।

তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে সৌদি আরবের বাদশার মৃত্যুতে শোক ও সমাবেদনা জানাতে রাষ্ট্রদূতের বাসায় যান।

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ।

প্রতিক্ষণ/এডি/রিমা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G