স্কুলছাত্র হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

Hang in deathজামালপুরে স্কুলছাত্র স্বাধীন হত্যা মামলার রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জামালপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান শিকদার এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-সাদ্দাম (১৮), সেতু (১৯), ফজলে রাব্বি (১৮), জাকির হোসেন (১৯) ও মিরান হোসেন (১৮)।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কাশেম নিশ্চিত করেছেন।

২০১০ সালে ১৩ ফেব্রুয়ারি  বাড়িতে মায়ের সামনে স্বাধীনকে কুপিয়ে হত্যা করে এলাকার বখাটে ওই যুবকরা।

জানা যায়, ২০১০ সালের ২৩ মার্চ মঙ্গলবার বিদ্যুত না থাকায় রাত ১১টার দিকে জামালপুর শহরের সকালবাজারের বাজারীপাড়ার বাড়িতে স্বাধীন দুই বন্ধুকে নিয়ে গল্প করছিল। ওই সময় কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর ছুরিকাঘাত করে। আহতদের জামালপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বাধীনের বাবা ব্যবসায়ী সাইফুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রতিক্ষণ/এডি/বাসু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G