স্কয়ারের আইসিইউতে অভিজিতের স্ত্রী

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ovijitসন্ত্রাসী হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহম্মেদ বন্যাকে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

শুদ্ধস্বর প্রকাশনীর সত্ত্বাধিকারী আহমেদুর রশিদ টিটু জানান, শুক্রবার সকালে বন্যাকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থার অবনতি হতে থাকলে পরে স্কয়ারের আইসিইউ রাখা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সন্ত্রাসীর ধারালো অস্ত্রের আঘাতে আহত হন অভিজিৎ ও বন্যা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর অভিজিতের মৃত্যু হয়।

জানা গেছে, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎকে জঙ্গিবাদীরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল বলে তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিতের দুটি বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। গত ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তরা অভিজিৎ রায় ও তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে চলে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিজিৎ রায়ের মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন রাফিদা আহমেদ বন্যা বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, বইমেলায় একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। পথে টিএসসি মোড়ে রাত সাড়ে ৯টার দিকে তাদের ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপালে অভিজিৎ মাথায় গুরুতর জখম হন। আঙুল বিচ্ছিন্ন হয় বন্যার।

প্রতিক্ষণ /এডি/লতা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G