নিরাপদে বাড়িতে থাকতে দিন

প্রকাশঃ মার্চ ১১, ২০১৬ সময়ঃ ৪:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

জামাল হোসেন বাপ্পা, (বাগেরহাট প্রতিনিধি ) :

election-1‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কী হবে তা বোঝা হয়ে গেছে। নির্বাচনের সাধও মিটে গেছে। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে নিরাপদে বাড়ি থাকতে দিন’। কথাগুলো বলেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দু’জন চেয়ারম্যান প্রার্থী।

আজ শুক্রবার বেলা ১১টা থেকে দু ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় নিজ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এমন আকুতি জানিয়েছেন হোগলাপাশা বিএনপির প্রার্থী, প্রধান শিক্ষক মফিজুল হক ও বনগ্রামের স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার মোল্লা।

পৃথক লিখিত বক্তব্যে তারা বলেন, আওয়ামী লীগের কর্মীরা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছে। প্রতিদিন কর্মীদেরকে মারপিট করছে। প্রার্থীসহ আত্মীয়-স্বজন ও কর্মীদের জানমালের কোন নিরাপত্তা নেই। ব্যবসা বন্ধ করে দিয়েছে। রাতে বাড়িতে গুলি ও ককটেল হামলা করছে।

চেয়ারম্যান প্রার্থী মফিজুল হক ও জব্বার মোল্লা সাংবাদিক সম্মেলনে আরো বলেন, যদি লেভেল প্লেয়িং ফিল্ড  সরকার তৈরী করতে না পারে তাহলে আ. লীগের প্রার্থীদেরকে বিজয়ী ঘোষনা করুক আর আমাদেরকে নিরাপদে বাড়িতে থাকার অধিকারটুকু নিশ্চিত করুক। সাংবাদিক সম্মেলনে উভয় প্রার্থীর স্ত্রী, সন্তান ও নিকট আত্বীয়রা উপস্থিত ছিলেন। বিএনপির মোরেলগঞ্জ শরণখোলার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কাজী খায়রুজ্জামান শিপন এই দুই উপজেলায় নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল কোট নামানোর দাবিও জানিয়েছেন। 

প্রতিক্ষণ/এডি/শাআ

====

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G