স্বীকারোক্তি আদায়ে রিমান্ডে নেতাদের নির্যাতন

প্রকাশঃ ফেব্রুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ৩:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

download (2)বিএনপি অভিযোগ করেছে, নির্যাতনের মুখে কিছু ব্যক্তিকে দিয়ে নাশকতার সঙ্গে বিএনপি ও ২০ দলের নেতারা জড়িত বলে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে। আজ বুধবার এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ অভিযোগ করেন।

তিনি আবার দাবি করেন, অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে নাশকতার যেসব ঘটনা ঘটছে, তার সঙ্গে বিএনপি বা জোটের কোনো সংযোগ নেই।

বিবৃতিতে সালাহ উদ্দিন বলেন, ‘চলমান গণ-আন্দোলন কলুষিত করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পুলিশ রিমান্ডে অমানবিক নির্যাতনের মাধ্যমে কিছু অভিযুক্ত ব্যক্তিদের স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।

তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে, নাশকতার সাথে বিএনপি ও ২০-দলীয় জোটের নেতারা জড়িত। পরিকল্পিতভাবে সরকার নিয়ন্ত্রিত ও দলকানা কতিপয় গণমাধ্যমে তা দিনরাত ফলাও করে প্রচার করা হচ্ছে।’

বিবৃতিতে দাবি করা হয়, সরকারি দলের দুর্বৃত্তরা পেট্রলবোমা ও অন্যান্য অবৈধ অস্ত্রসহ বিভিন্ন জায়গায় ধরা পড়লেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে না।

সরকারপন্থী বিভিন্ন সংগঠন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে—এমন দাবি করে বিবৃতিতে বলা হয়, ‘খালেদা জিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা শাসকশ্রেণীর নিরাপত্তা বেষ্টনীকেই বরং দুর্বল করে তুলতে পারে।’

প্রতিক্ষণ/এডি/রাজিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G