সড়ক দুর্ঘটনায় পর্তুগালে ৯ বাংলাদেশি অাহত

প্রকাশঃ আগস্ট ১৫, ২০১৭ সময়ঃ ১১:৫৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১০ পূর্বাহ্ণ

পর্তুগালের পর্যটন শহর ফারো (অালগার্ভ) তে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৯ জন বাংলাদেশি অাহত হয়েছেন। এদের মধ্যে সিলেটের অাতিকুর রহমান নামের একজনের অবস্থা অাশঙ্কাজনক।

উন্নত চিকিৎসার জন্য দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মেডিক্যাল টিম এয়ার অ্যাম্বুলেন্সে করে অাতিকুর রহমানকে রাজধানী লিসবনের সান্তা মার্তা হাসপাতালে প্রেরণ করেছে।

অন্যদিকে বাকি ৮ জনের অবস্থা তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দিয়েছে মেডিকেল টিম।

স্থানীয় সময় সকাল ৮টায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় বিপরীত পাশ থেকে অাসা একটি প্রাইভেটকারের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G