হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মোশাররফ করিম

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৭ সময়ঃ ৮:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০১ অপরাহ্ণ

বর্তমান সময়ের বাংলা কমেডি নাটকের সবচেয়ে সুপরিচিত অভিনেতা মোশাররফ করিমের একটি নাটকের শুটিং চলাকালে গত ২৯ আগস্ট রাতে পূবাইলে অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে উত্তরার লুবনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন আছেন তিনি।

পারিবারিক সূত্রে এ তথ্যের সত্যতা পাওয়া গেছে। জানা গেছে, অসুস্থ হওয়ার আগে ঈদে প্রচারের জন্য নির্মিত ‘জমজ ৮’ নাটকের শুটিং করছিলেন জনপ্রিয় এ অভিনেতা।

‘জমজ ৮’ রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটি পরিচালনায় আজাদ কালাম। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমি, শাওনসহ আরও অনেকেই। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ঈদের ৩য় দিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হওয়ার কথা রয়েছে।

নাটকটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন অরণ্য পাশা। তিনি গণমাধ্যমকে জানান, পুবাইলে নাটকটির শেষ অংশের শুটিং চলছিল। মঙ্গলবার রাতে মোশাররফ করিম ভাই একটু দেরি করেই শুটিং সেটে আসেন। এরপর রাত ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর পরই দ্রুত তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর রাত ২টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে অরণ্য পাশা আরও জানান, হঠাৎ প্রেসার হাই হওয়াতেই এমনটা ঘটেছে। এখন তিনি আশঙ্কামুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
এদিকে মোশাররফ করিমের অসুস্থতার কারণে এরই মধ্যে ঈদের আগে তার সমস্ত শুটিং বাতিল করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G