হতাশ বিএনপি

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৬:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Hanifনরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি নেতারা হতাশায় ভুগছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার দুপুরে মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, বিএনপি নেতারা এখন হতাশায় ভুগছেন। কারণ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে যে আলোচনা হয়েছে তা থেকে তারা বুঝতে পেরেছেন ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না।

বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। তাই আপনারা তাকে বাদ দিয়ে সংগঠনকে নতুন করে গুছিয়ে নিন।

হানিফ বলেন, কিছুদিন আগে ভারত বিরোধিতাই ছিল বিএনপির মূলমন্ত্র। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশে আসলে তার সঙ্গে খালেদা জিয়া দেখা করেননি। কিন্তু এখন তারা বুঝতে পেরেছে পাকিস্তানী বন্ধুরা তাদের ক্ষমতায় বসাতে পারবে না। তাই এখন ভারত বন্দনা করছে।

ডা. এস এম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া, ডা. নাসিরুল ইসলাম, ডা. আজম খান ও ডা. মোরশেদ মাওলা।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G