হত্যা মামলায় কবি শাহাবুদ্দীন নাগরী গ্রেপ্তার

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৭ সময়ঃ ৬:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৬ অপরাহ্ণ
কবি ও গীতিকার মো. শাহাবুদ্দীন নাগরী

রাজধানীর এলিফ্যান্ট রোডের ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নুরুল ইসলাম হত্যার ঘটনায় কবি ও গীতিকার মো. শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার সুমন কান্তি চৌধুরী জানান,  গত ১৩ এপ্রিল নিউমার্কেট থানাধীন এলাকার এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে ব্যবসায়ী নুরুল ইসলামকে তাঁর নিজের বেড রুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পরের দিন ১৪ এপ্রিল নুরুল ইসলামের বোন শাহানা রহমান কাজল নিহত নুরুল ইসলামের স্ত্রী ও স্ত্রীর বন্ধু শাহাবুদ্দীন নাগরীসহ অজ্ঞাতনামা কয়েকজনের নামে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। ঐ মামলায় মো. শাহাবুদ্দীন নাগরী এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন। মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: এনটিভি অনলাইন

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G