কার্যতালিকায় খালেদার গ্যাটকো দুর্নীতি মামলা

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১১:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৯ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

Kaleda01ঢাকা ও চট্টগ্রামে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগে দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতার প্রশ্নে জারি করা রুলের শুনানি করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন আজ হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চে বুধবারের কার্যতালিকায় ১৬ নম্বর ক্রমিকে রয়েছে বিষয়টি। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রুলের শুনানি দিন ধার্যের জন্য এ বেঞ্চে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর ফলে দীর্ঘ ৭ বছর পর ফের সচল হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।

তাকে সোমবার এ মামলার জন্য দুদকের পক্ষে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এ মামলার আইনজীবী ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

২০০৭ সালে ২ সেপ্টেম্বর খালেদা জিয়া ও তার ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় চট্টগ্রাম ও কমলাপুরের কন্টেইনার টার্মিনালে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল এগ্রোটেড লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগ আনা হয়।

এরপর ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তখন মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া।

ওই রিটের প্রাথমিক শুনানি শেষে ২০০৮ সালের ১৫ জুলাই হাইকোর্ট মামলাটি কেন বেআইনি ও কর্তৃত্ব বহির্ভূত হিসেবে ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে মামলার কার্যক্রম ২ মাসের জন্য স্থগিত করেন। বিভিন্ন সময়ে এই স্থগিতাদেশ বাড়ানো হয়।

মঙ্গলবার ওই রুলের ওপর শুনানির জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়।

প্রতিক্ষণ /এডি/বাবর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G