হামলাস্থল পরিদর্শনে প্যারিসে ওবামা

প্রকাশঃ নভেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Obamaযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার শিকার বাতাক্লঁ থিয়েটার পরিদর্শন করেছেন। স্থানীয় সময় রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁকে নিয়ে সেখানে যান তিনি।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাতাক্লঁতে যাওয়ার পর হতাহতদের স্মরণে ঘটনাস্থলের পাশে একটি সাদা গোলাপ রাখেন ওবামা। এরপর তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে ওলাদঁ ও হিদালগোর হাতে হাত রেখে ঘটনাস্থল ছাড়েন তিনি।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কনফারেন্স অব পার্টিসে (কপ২১) যোগ দিতে প্যারিসে পৌঁছার পরপরই বাতাক্লঁতে যান ওবামা। ঐ সময় তাঁর সঙ্গে ওলাঁদ ছাড়াও ছিলেন প্যারিসের মেয়র আন্নে হিদালগো।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর প্যারিসের ছয়টি স্থানে প্রায় একই সময়ে হামলায় ১৩০ জন নিহত হন। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় বাতাক্লঁর থিয়েটারে। ওই হামলায় ৯০ জন মানুষ নিহত হন। হতাহত হন আরো অর্ধ শতাধিক মানুষ। ভয়াবহ ওই সিরিজ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এরপর থেকে আইএস দমনে মধ্যপ্রাচ্যে নতুন করে তৎপরতা শুরু করে ফ্রান্স। দেশটির এ তৎপরতায় যথাযথ সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G