হারায়ে খুঁজি
শারমিন আকতার:
কোথায় হে বন্ধু তুমি কোথায়?
নিচের দিকে তাকিয়ে দেখ, কোনো মৃত্তিকা নেই
তুমি এক ভাসমান যান
কোনো দিকনির্দেশক নেই
ভেলার মতো, কচুরিপানার মতো, স্রোত তোমাকে যেখানে নেবে
তুমি সেখানেই তোমার গন্তব্য মনে করবে।
সময় আজ তোমার সাথে খেলা করছে
তবে এ দায়ভার তোমাকেই নিতে হবে
কারণ তুমিইতো এ দায়ে দায়ী।
আজ তুমি অন্ধের মতো করে এগিয়ে যাবে।
তবে দু:খ হল তুমিতো অন্ধ নও।
তাই আঁধার তোমার কাছে শুধুই আঁধার।

























