১০ দিনের রিমান্ডে ফারাবী

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম

ashik rab 02.03.15_56179মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকার সিএমএম আদালতে ফারাবীকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।
ফারাবীর পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি।

সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে র্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ওইিদিন সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G